পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে অভিনন্দন জানান।
সাক্ষাতে উভয়পক্ষ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত জনাব সার্জিও গোর উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।




