প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে চীন: ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন | ছবি : সংগৃহীত
0

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে বেইজিং।

আজ (বুধবার, ২২ জুলাই) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে একথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এ সফর ভূমিকা রাখবে।’

আরও পড়ুন:

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য এক লাখ ইউএস ডলার মানবিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীনের সুসম্পর্কের নিদর্শন হিসেবে মানবিক সহায়তায় অংশ নিয়েছে চীন।’

এফএস