এসময় একক ধর্ম, সংস্কৃতি কিংবা একদলীয় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাকারীদের প্রকৃতির নিয়ম, মানবতা ও সভ্যতার বিরোধী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলাদেশ সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে। বিভাজনের রাজনীতির কোনো স্থান এখানে হবে না। ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই নেতৃত্বের ওপর আস্থা রাখে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষও তারেক রহমানের “আই হ্যাভ এ প্ল্যান” এ ঘোষিত রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার প্রতি বিশ্বাস রেখেই তাকে এবং তার দলকে বিপুল সমর্থন দিয়েছে।’





