শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন-২০২৬

বাজেট অধিবেশন
বাজেট অধিবেশন | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) সমাপ্ত হয়েছে। আজ (বুধবার, ১৫ জুলাই) অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চলতি অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।

উল্লেখ্য, এই অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে। বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪টি কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয় যাতে ৩১৬ জন সংসদ-সদস্য অংশগ্রহণ করেন।

এছাড়া ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ প্রাপ্ত হয়; এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২ টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫ টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে।

আরও পড়ুন:

১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫,০৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩,৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।

এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হয়েছে।

পরিশেষে, ডেপুটি স্পিকার দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং সবার প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক শুভ কামনা জানিয়ে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

এসএস