আজ (শনিবার, ১১ জুলাই) বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আয়োজিত বিশেষ সেমিনারে এসব কথা বলেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
পরিবেশমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এমন ত্রুটিপূর্ণ পরিসংখ্যানের কারণেই আন্তর্জাতিক মহলে দেশের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দেশই বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বাস করে না।’
এদিকে দেশের বিশাল শ্রমবাজারের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিবছর লাখ লাখ মানুষের জন্য শিল্পায়ন জরুরি। তবে প্রবৃদ্ধি অর্জনের এই দৌড়ে পরিবেশকে বাজি রাখা যাবে না বলে উল্লেখ করেন তিনি।
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের উৎস চিহ্নিত না করে কেবল পরিণতি নিয়ে কথা বলাকে ফলপ্রসূ মনে করছেন না তিনি। তার মতে, কর্মসংস্থানের জন্য শিল্পায়ন প্রয়োজন, তবে তা কোনোভাবেই পরিবেশ ধ্বংস করে নয়।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



