
কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজের (ইউএনসিসিডি কপ-১৭) সাইডলাইনে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো রাজনীতি নেই: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে আমি মনে করি না। তিনি স্বইচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগ করার অধিকার তার আছে। আজ (শনিবার, ২৫ জুলাই) দুপুরে ফেনী চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি নির্বাচনে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

৮৪ লাখ গাছ লাগানোর হিসাব বিশ্বাসযোগ্য নয়: পরিবেশমন্ত্রী
সরকারি হিসেবে দেশে ৮৪ লাখ গাছ লাগানো হলেও, এই তথ্যের সত্যতা নিয়ে খোদ সরকারের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। পরিবেশমন্ত্রী বলছেন, শুধু প্রধানমন্ত্রী নন, এই পরিসংখ্যান তার নিজের কাছেও বিশ্বাসযোগ্য নয়।

কার্বন ট্রেডিং সিস্টেমে বাংলাদেশ এখনো ফ্রেমওয়ার্ক করতে পারেনি: পরিবেশমন্ত্রী
কার্বন ট্রেডিং সিস্টেমে বাংলাদেশ এখনো ফ্রেমওয়ার্ক করতে পারেনি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ (বুধবার, ৮ এপ্রিল) সচিবালয়ে প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

খালগুলোকে নদীর সঙ্গে সংযোগ করে উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের সব খালগুলোকে নদীর সঙ্গে সংযোগ করে উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যে আজ আমাদের প্রধানমন্ত্রীও খাল খনন কার্যক্রমে গিয়েছেন।

পরিবেশ খাতে ভবিষ্যতে আর লুটপাট হবে না: পরিবেশমন্ত্রী
ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে, ভবিষ্যতে আর হবে না। লুটপাট যাই হয়েছে, এতে কাউকে না কাউকে দায়ী করা হবে।

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ।

একদিনে ৬ মামলায় জামিন, মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী
পাঁচ হাজার টাকার বন্ডে ছয় মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এরপর বিকেলে তিনি আদালত প্রাঙ্গণ থেকেই মুক্তি পান। আজ (মঙ্গলবার, ৮ অক্টোবর) বিকেলে শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন আদালত।

চার মামলায় জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী
পাঁচ হাজার টাকার বন্ডে চার মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ৮ অক্টোবর) বিকেলে শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন আদালত।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে পরিবেশমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক
৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতে করণীয় বিষয়ে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২ জুলাই) সচিবালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক হয়।

এবারের বাজেটেও বাড়ছে না পরিবেশ খাতের বরাদ্দ!
বাজেটে তুলনামূলক বাড়ছে না পরিবেশ খাতের বরাদ্দ। তথ্য অনুযায়ী, মোট বাজেটের আকার যে হারে বাড়ছে, পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট বাড়ছে না সে তুলনায় একটুও। অর্থনীতিবিদ ও পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন রোধে বরাদ্দ না বাড়ালে স্মার্ট বাংলাদেশ অর্জন সম্ভব নয়।

'তাপপ্রবাহ নিয়ন্ত্রণে বনায়ন ও জলাশয় বাড়াতে কাজ করবে মন্ত্রণালয়'
তাপপ্রবাহ নিয়ন্ত্রণে ঢাকায় বনায়ন ও জলাশয় বাড়াতে স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে পরিবেশ মন্ত্রণালয় সমন্বিত কাজ শুরু করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ (মঙ্গলবার, ৪ জুন) সকালে সচিবালয়ে পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।