আমিনুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা আছে বলেই তো তদন্ত শুরু হয়েছে। আমাদের তদন্ত টিম কাজ করছে। তদন্ত সম্পন্ন হওয়া তো সময়ের ব্যাপার।’
প্রাথমিক-সংশ্লিষ্টতার মধ্যে কী আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মধ্যে দলগত তাদের সংশ্লিষ্টতা আছে। ব্যক্তিগত দায় আছে। সুপিরিয়র দায় আছে। এগুলো নিয়েই আমাদের তদন্ত এগোচ্ছে।’





