প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস।
তিস্তা প্রকল্প নিয়ে রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, ‘বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন্য কেনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।’
আরও পড়ুন
তিনি স্পষ্টভাবে জানান, তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন সহযোগিতায় চীনের সহযোগিতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
এসময় তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুদেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থার এক নতুন স্তর তৈরি হয়েছে।





