
সাড়ে ৬ বছরে সড়কে প্রাণ গেছে ১৫ হাজার ৭১২ জনের—রোড সেফটি ফাউন্ডেশন
গত সাড়ে ৬ বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে। আজ (শনিবার, ৮ আগস্ট) সংবাদমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘মোটরসাইকেল দুর্ঘটনার প্রতিবেদনে’ এসব তথ্য জানানো হয়।

এবার মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট
দেশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI-based traffic surveillance camera system) নজরদারি জোরদার করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নম্বর প্লেট (front digital number plate for motorcycle) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এআই (AI) প্রযুক্তিনির্ভর ডিজিটাল ট্রাফিক পুলিশিং ব্যবস্থা চালু হওয়ার পর চালকদের আইন অমান্য ও ফাঁকি দেওয়ার প্রবণতা রোধ করতেই এই আধুনিক পদক্ষেপ নিয়েছে সরকার। বিআরটিএ ও ট্রাফিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ইতোমধ্যেই এ বিষয়ে কয়েক দফা নীতিগত বৈঠক সম্পন্ন হয়েছে (BRTA Bike Front Number Plate Mandatory Update)।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল (শনিবার, ১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দু’দিনে ৬ হাজার ৩০০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ও গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪৬৫ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৬৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ (বুধবার, ২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,০৮০ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮০ টি মামলা করেছে ঢাকা মেট্রোলিপটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল (সোমবার, ২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৪৬ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল রোববার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৪৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ (সোমবার, ২৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩ হাজার ২৫৭টি মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ২৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ (শনিবার, ২৫ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮০০ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮৭০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ (রোববার, ১৯ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির সাড়ে তিন হাজার মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দু’দিনে ৩ হাজার ৫১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ২,৮৩৬টি মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ (শনিবার, ১১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এআই ক্যামেরা এখন পর্যন্ত দেড় হাজার মামলা করেছে: ডিএমপি কমিশনার
রাজধানীতে ১৯টি ইন্টারসেকশনে থাকা এআই ক্যামেরা এখন পর্যন্ত ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে দেড় হাজার মামলা করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।