১ জুলাই থেকে নতুন কুঁড়ির স্পোর্টসের দ্বিতীয় পর্ব শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী

আমিনুল হক
আমিনুল হক | ছবি: এখন টিভি
0

শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজনকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানান, ১ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ির স্পোর্টস প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব।

আজ (শুক্রবার, ২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশ থেকে বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় তৈরি করতে কাজ শুরু করেছে সরকার।’

আরও পড়ুন:

দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাঁতারুরা উদ্বোধনী দিনে সাঁতারে অংশ নিচ্ছেন।

অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আবদুস সালাম।

ছেলেদের পর্বে সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আর মেয়েদের পর্বে জয়ী হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিজয়ী সাঁতারুদের মেডেল ও সার্টিফিকেট তুলে দিয়েছেন প্রতিমন্ত্রী।

এসএস