
১ জুলাই থেকে নতুন কুঁড়ির স্পোর্টসের দ্বিতীয় পর্ব শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী
শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজনকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানান, ১ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ির স্পোর্টস প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব।

নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নতুন কুঁড়িতে ভালো করলে বিকেএসপি ভর্তিতে অগ্রাধিকার দেয়া হবে: মিজানুর রহমান
নতুন কুঁড়িতে যারা ভালো করবে তাদের বিকেএসপিতে ভর্তিতে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ (শনিবার, ৯ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে রাজশাহীতে নতুন কুঁড়ির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারা দেশে ফুটবলকে ছড়িয়ে দিতে নতুন কুড়ির মাধ্যমে অন্বেষণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর
সারা দেশে ফুটবলকে ছড়িয়ে দিতে নতুন কুঁড়ি’র মাধ্যমে মেধা অন্বেষণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ উপভোগ ও পুরস্কার বিতরণী শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রীতি ম্যাচে ৩-০ গোলে লাল দলকে পরাজিত করে সবুজ দল।

‘শুধু নাচ-গান নয়, শিশুদের প্রযুক্তি ও খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে’
জাতি গঠনে নতুন কুঁড়ির প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা ও মেধা প্রকাশের গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সরকার এই প্রতিযোগিতার সফল বাস্তবায়নের জন্য সব ধরনের সহযোগিতা করবে।