ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘হে আল্লাহ তাদের এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। দাম বেড়েছে দুটির; একটা হলো সিগারেট, আরেকটা হলো মদ। এখন আমাদের বিরোধীদলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়। অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়। সেজন্য মন খারাপ কি না আমি জানি না।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এই বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেবো।’
সরকারদলীয় এই সংসদ সদস্য আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণের পরেই বলেছিলেন ‘‘আই হ্যাভ এ প্ল্যান’’। তখন অনেকেই বুঝতে পারেননি। ওনার কথার অর্থ বুঝতে পারেননি। ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সে কথা বুঝতে পারেননি।’




