এর আগে বুধবার সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
‘নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ডব্লিউইএফ-এর এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ জনের অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন।





