এখন টিভির ডিজিটাল বিভাগে চাকরির সুযোগ

এখন টেলিভিশনে নিয়োগ
এখন টেলিভিশনে নিয়োগ | ছবি: এখন টিভি
1

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’। আজ (সোমবার, ২২ জুন) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৩০ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ/ট্রেইনি এক্সিকিউটিভ/কন্টেন্ট ক্রিয়েটর

যোগ্যতা

* যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ অথবা স্নাতকে অধ্যয়নরত।

* প্রিমিয়ার প্রো ও ফটোশপে (ফটোকার্ড, থাম্বনেইল) কাজ করার প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

* ডিজিটাল কনটেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন ও কপিরাইট সম্পর্কে ধারণা থাকতে হবে।

* সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে।

* দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমসাময়িক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহ ও জ্ঞান থাকতে হবে।

* কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে দ্রুত লেখায় পারদর্শী হতে হবে।

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: কোম্পানির পলিসি অনুযায়ী

কর্মস্থল: ঢাকা (হেড অফিস)

আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬

আবেদন পাঠানোর ই-মেইল: [email protected]

এসএস