আজ (রোববার, ২১ জুন) ইসলামী ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাংকটির প্রতি অগণিত গ্রাহকের অবিচল আস্থা ও সমর্থনের জন্য তারা গভীরভাবে কৃতজ্ঞ। ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের প্রতি যে বিশ্বাস ও আস্থা প্রদর্শন করে আসছেন, সেটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শক্তি।
ইসলামী ব্যাংক বলছে, গ্রাহকদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা তাদের চলার পথকে আরও শক্তিশালী করেছে। ব্যাংকটি ভবিষ্যতেও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা, আধুনিক প্রযুক্তিনির্ভর লেনদেন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে সেই আস্থার মর্যাদা রক্ষা করতে চায়।





