গ্রাহকদের প্রতি ইসলামী ব্যাংকের ‘কৃতজ্ঞতা বার্তা’
দেশের ব্যাংকিং খাতে গত কয়েক বছরে সবচেয়ে বেশি আলোচিত প্রতিষ্ঠানের নামগুলোর মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটিতে বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানা আবারো ফিরে দেয়ার চেষ্টাকে কেন্দ্র করে হঠাৎ তারল্য সংকট, আমানত উত্তোলনের চাপ এবং নানা বিতর্কের মধ্য দিয়ে কঠিন সময় পার করা ব্যাংকটি এখন আবার গ্রাহকদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে ব্যাংকটির পক্ষ থেকে প্রকাশিত একটি কৃতজ্ঞতা বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।