প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
জানা যায়, মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আলম সিয়াম গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রীর এ রাষ্ট্রীয় সফরে তার সফরসঙ্গী হিসেবে ২৭ থেকে ২৮ জন সদস্য থাকতে পারেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:
তিনি জানান, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সরকারি সফরের অংশ হিসেবে তিনি ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনেও (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন।
সফরে মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে, চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ সফর শেষ করে আগামী শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফিরবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





