সড়ক দুর্ঘটনা রোধে সংক্ষিপ্ত আলোচনায় প্রতি মন্ত্রী বলেন, ‘বেশিরভাব সড়ক দুর্ঘটনা কারণ অসচেতনতা।’
এছাড়া মহাসড়কে অবৈধ দোকানপাট থেকে শুরু করে রাস্তা দখল করে ব্যাবস্যা বানিজ্য করতে দেখা যায় বিভিন্ন স্থানে। অদক্ষ ড্রাইভারদের কারণেও অনেক দুর্ঘটনা ঘটে, তাই মাহাড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সবাই যদি সচেতন হয়, তবেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তথ্য প্রতিমন্ত্রী।
আলোচনা শেষে দুর্ঘটনায় ক্ষতিগ্রন্থ নিহতের ৩৪টি পরিবারের মধ্যে ৫ লাখ এবং আহত ১৬ টি পরিবারবর্গের মধ্যে ১ থেকে ৩ লাখ টাকা করে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এছাড় ২০২৪ থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে বিআরটিএ ৮ কোটি ৩০ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছে বলে বিআরটিএ জানায়।





