আজ (বুধবার, ১৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা বাজেটের বাস্তবতা ও জনপ্রত্যাশা বিষয়ক ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেন, ‘শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও সুস্পষ্ট শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো জরুরি। যেখানে দীর্ঘমেয়াদি অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন।’
এসময়, ২০৩০ সালের মধ্যে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাজস্ব আদায়ে এনবিআরকে দেয়া লক্ষ্য অর্জনে শঙ্কার কথা জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘শিক্ষায় ব্যয় বাড়ালেও এর গুণগত মান বাড়েনি।’





