ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠন সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
0

ফ্যাসিবাদোত্তর বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠন সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিগত সরকার গণমাধ্যমকে গলা চেপে ধরেছিলো। স্বাধীনতা হরণ করে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে।

আজ (সোমবার, ১৬ জুন) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে গণতন্ত্র চর্চার মানদণ্ড বিনাশ করেছে ফ্যাসিবাদী সরকার। গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে হত্যা না করলেও জনগনের বাকস্বাধীনতা নষ্টের জন্য গণমাধ্যমের উপর ঝাঁপিয়ে পড়ে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বর্তমান সাংবাদিকতার জগত আর ফ্যাসিবাদী সময়ের চেয়ে অনেকটা ভিন্ন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অন্যতম কাজ। গণমাধ্যমের সংস্কারে সরকার অংশীদার হতে চায়।’

ক্ষমতায় আসার পর তারেক রহমানের সরকার গণমাধ্যমকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসএইচ