বেনজীরকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনবে সরকার: দুদক উপ-পরিচালক

দুদক উপ-পরিচালক আখতারুল ইসলাম
দুদক উপ-পরিচালক আখতারুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় সরকার দেশে ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আকতারুল ইসলাম।

আজ (রোববার, ১৪ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বেনজীরের আটক নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আকতারুল ইসলাম বলেন, ‘২০২৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে চিঠি দেয় দুদক। চিঠিটিতে অবৈধভাবে সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতি মামলা দেখানো হয়। পরে ২০২৫ সালের ১১ এপ্রিল “রেড নোটিশ” জারি করে ইন্টারপোল। এর এক বছর পর গত ১২ জুন বেনজীরকে আটকের কথা সরকারকে জানায় দুবাই।’

আরও পড়ুন:

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার চার্জশিট কোর্টে জমা দিয়েছে দুদক। পাসপোর্ট জালিয়াতিসহ বাকি ৫টি মামলা এখনও তদন্তাধীন।

এসএইচ