৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন

একনেকের সভা
একনেকের সভা | ছবি: পিএমও
0

৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

১০টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, দেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ ২, ২য় পর্যায়ে ঢাকা সিএমএইচ-এ ক্যান্সার সেন্টার নির্মাণ এবং দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প।

অনুমোদিত প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা।

একনেক (ECNEC) সভায় ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনজরে প্রকল্পের সংখ্যা, মোট বাজেট, অর্থায়ন এবং অনুমোদিত প্রকল্পসমূহের তালিকা


বিষয় বিস্তারিত তথ্য
মোট প্রকল্প ও ব্যয়

• মোট অনুমোদিত প্রকল্প: ১০টি

• সর্বমোট প্রাক্কলিত ব্যয়: ৩,৮৯০ কোটি ৯৭ লাখ টাকা

অর্থায়ন উৎস

• সরকারি (GoB) নিজস্ব অর্থায়ন: ৩,৮১০ কোটি ৬২ লাখ টাকা

প্রকল্পের ধরন

• নতুন প্রকল্প: ৫টি

• সংশোধিত প্রকল্প: ৩টি

• মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প: ২টি

অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পসমূহ

১. বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন

২. সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ

৩. ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ

৪. আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ

৫. দেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ নির্মাণ

৬. ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন

৭. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ (পর্যায়-২)

৮. ২য় পর্যায়ে ঢাকা সিএমএইচ-এ ক্যান্সার সেন্টার নির্মাণ

৯. দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন

১০. বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প।

সভা ও সভাপতিত্ব

• স্থান: সচিবালয়

• সভাপতিত্ব করেন: প্রধানমন্ত্রী

জেআর