চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৬ মে) সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন তিনি।

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ রয়েছে পুরো জেলায়।

যাত্রাপথে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

এরপর সাড়ে ১২টায় খোর্দ্দ কাল ও পৌনে ২টায় বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সবশেষ বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসএস