চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে প্রতিষ্ঠা করা হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ছবি: এখন টিভি
0

দেশের চামড়া শিল্পকে ভবিষ্যতে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শুক্রবার, ১৫ মে) সিলেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে চামড়া শিল্প ক্ষেত্রে যেসব সমস্যা বিদ্যমান রয়েছে সবগুলো সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

কোরবানির পর চামড়ার সংগ্রহের ব্যাপারে কওমী মাদ্রাসাসহ সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া এবং কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন:

এছাড়া বিজ্ঞান মেলায় স্কুল পর্যায়ের উদ্ভাবনী ও সৃজনশীল দক্ষতার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘শিশু-কিশোরদের যে প্রকল্পগুলো বাণিজ্যিকভাবে বাস্তবায়নযোগ্য সেগুলোর জন্য ফান্ডের ব্যবস্থা করবে শিল্প মন্ত্রণালয়।’

এর আগে বিভাগীয় পর্যায়ের বিজ্ঞান মেলার উদ্বোধন করে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন তিনি।

এসএস