এসময় দেশের পাট শিল্প এবং সোলার প্রযুক্তিতে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে চীনা বিনিয়োগ দু’দেশের বাণিজ্য ব্যবধান কমাবে।’
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘টেক্সটাইল খাতে ইকো ফ্রেন্ডলি মেশিন সরবরাহ করতে প্রস্তুত চীন।’
আরও পড়ুন:
৩ দিনব্যাপী প্রদর্শনীতে ৬০টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিয়েছে। পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, বিটুবি মিটিং, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থান পেয়েছে টেক্সটাইল খাতের নতুন আবিষ্কার ও প্রযুক্তি সম্বলিত মেশিনারিজ।
প্রদর্শনী চলবে আগামী ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।





