শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানী মাতুয়াইলের কদমতলি এলাকার এইচএন ফোম অ্যান্ড ম্যাট্রেস কারখানায় লাগে আগুন। অতিরিক্ত দাহ্য বস্তু হওয়ায় এ আগুন দ্রুত ছড়িয়ে পুরো কারখানায়।
ভয়াবহ আগুনে পুড়ে যায় আশপাশের কয়েকটি টিনশেড কারখানাও। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় বাসিন্দারাও। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেন কারখানাটির ব্যবস্থাপক।
ফায়ার সার্ভিস জানায়, ভেতরে ফোমের কেমিক্যাল আর ফোমের গোডাউন থাকায় বেগ পেতে হয় দমকল বাহিনীর ৫টি ইউনিটকে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
তবে পাশেই পুকুর থাকায় পর্যাপ্ত পানি পাওয়ায় ছড়িয়ে পড়তে পারেনি আগুন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তীব্র তাপে একজন ফায়ার কর্মী আহত হয়েছেন বলে জানানো হয় ব্রিফিংয়ে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারখানায় কোন ধরনের কেমিক্যাল ছিল তা জানতে তদন্ত হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।





