ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন সরকারি ছুটির অনুমোদন

মন্ত্রিসভার বৈঠক
মন্ত্রিসভার বৈঠক | ছবি: পিএমও
1

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের এই ছুটি অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন:

রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদনও দেয়া হয়।

এসএইচ