বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সাক্ষাৎ অনুষ্ঠিত
সাক্ষাৎ অনুষ্ঠিত | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিজ্ সারাহ কুক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৭ মে) ঢাকায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, স্টোলেন অ্যাসেট রিকভারি বিষয়ক পরামর্শক জনাব ফারহানুল গণি চৌধুরী এবং ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি হিসেবে মিজ্ এমা উইন্ড ও জনাব ইসাম মোসাদ্দেক উপস্থিত ছিলেন।

বৈঠকে যুক্তরাজ্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চলমান পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে আর্থিক খাতের আধুনিকায়ন, কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি, পেমেন্ট সিস্টেম আধুনিকায়ন এবং মানবসম্পদ উন্নয়ন বিশেষভাবে গুরুত্ব পায়।

হাই কমিশনার বাংলাদেশ ব্যাংককে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় ব্যাংক রেজুল্যুশন অ্যাক্টসহ আর্থিক খাত সংস্কার বিষয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুন:

বৈঠকে অর্থ পাচার প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন ‘এফএটিএফ মিউচুয়াল ইভোলিউশন’ অবৈধ অভিবাসন ও ভিসা জালিয়াতি প্রতিরোধ, এবং ভিসা আবেদন সংক্রান্ত ব্যাংক হিসাব বিবরণী ডিজিটাল পদ্ধতিতে যাচাইকরণ নিয়েও মতবিনিময় হয়।

গভর্নর বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রম এবং বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়নে যুক্তরাজ্য সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি একটি ক্যাশলেস সমাজ ও শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি আর্থিক খাতের আধুনিকায়ন ও সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এফএস