জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নীতিমালার অনুমোদন

সমুদ্র থেকে গ্যাস-তেল উত্তোলনের প্রক্রিয়া (প্রতীকী ছবি)
সমুদ্র থেকে গ্যাস-তেল উত্তোলনের প্রক্রিয়া (প্রতীকী ছবি) | ছবি: এখন টিভি
1

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সমুদ্রবক্ষে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য নতুন নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার। এতে করে আন্তর্জাতিক কোম্পানিগুলোর মাধ্যমে গভীর ও অগভীর সমুদ্রে খনিজ সম্পদ উত্তোলনের পথ আরও প্রশস্ত হলো।

আজ (বৃহস্পতিবার, ৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৩তম সভায় এটি অনুমোদন এয়।

একই সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি সরকারি ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করার নীতিগত অনুমোদন দেয়া হয়। এর ফলে ভারতের আদানি পাওয়ার ঝাড়খণ্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে আমদানিকৃত বিদ্যুতের ব্যয়ের একটি অংশ সরকার ভর্তুকি হিসেবে বহন করবে।

আরও পড়ুন:

পরবর্তীতে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ১১টি প্রস্তাব অনুমোদন হয়। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়, যাতে ব্যয় হবে প্রায় ২৮৩ কোটি টাকা।

জ্বালানি সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে ২ হাজার ১৮৬ কোটি টাকায় ৩ কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। ​আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব ফোর্সেসের জন্য ১২২ কোটি টাকারও বেশি ব্যয়ে ১৬৩টি যানবাহন ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

এছাড়া ১৯৯ কোটি টাকা ব্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বেশ কিছু প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

এসএস