খেলাধুলাকে পেশা হিসেবে রূপ দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী | ছবি: এখন টিভি
0

সরকার খেলাধুলাকে পেশা হিসেবে রূপ দেবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, এজন্য সারা দেশে একযোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করেছেন।

আজ (শনিবার, ২ মে) ময়মনসিংহে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানে ময়মনসিংহে শুরু হলো শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন ময়মনসিংহ সদরের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুন:

এসময় ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার তথ্যমতে, ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এসএইচ