
সাহস থাকলে আজকেই দেশে আসুন— শেখ হাসিনার উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাহস থাকলে এখনই দেশে ফিরে আসুন। ডিসেম্বরে কেন? আমরা আর অপেক্ষা করতে চাই না। আপনাদের জন্য বিচার কার্যক্রম প্রস্তুত রয়েছে।

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবোও না: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবোও না। তবে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

বিটিভিতে আনুপাতিক হারে সরকার-বিরোধীদলের সংবাদ প্রচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমে জনগণের কথা তুলে ধরার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি টেলিভিশনে আনুপাতিক হারে সরকার ও বিরোধীদলের সংবাদ প্রচার করতে হবে।

সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
সরকারের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘সরকারের সমালোচনা সবাই করতে পারে। সরকারের বিরুদ্ধে বলার অধিকার আছে। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও কোনো পদক্ষেপ নেয়া হবে না। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

ময়মনসিংহে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

খেলাধুলাকে পেশা হিসেবে রূপ দেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সরকার খেলাধুলাকে পেশা হিসেবে রূপ দেবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, এজন্য সারা দেশে একযোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করেছেন।

নিউ মিডিয়াতে বাংলাদেশ এখনো ‘ওইভাবে’ জড়িত হতে পারেনি— এখন টিভিকে তথ্য প্রতিমন্ত্রী
দুনিয়াজুড়ে ডিজিটাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মের জয়জয়কার। সে তুলনায় বাংলাদেশ কতটুকু পথ পেরিয়েছে? হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেই এখন মিলছে তাৎক্ষণিক খবর ও বিনোদন। এতে সমানতালে কি এগোতে পারছে টেলিভিশন মিডিয়া? এ প্রেক্ষাপটে সনাতন ধারার টেলিভিশন মাধ্যমের ভবিষ্যৎ এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এখন টেলিভিশনের এই আয়োজনের নাম ‘উত্তরসূরি’। আলাপচারিতায় সঙ্গ দিয়েছেন প্রতিষ্ঠানের এডিটরিয়াল হেড ও জ্যেষ্ঠ সাংবাদিক তুষার আবদুল্লাহ।

ময়মনসিংহে যাত্রাপথে গাড়ি থামিয়ে স্থানীয় ব্যক্তির দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দু’টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি ফলক স্থাপন শেষে বাড়ি ফিরছিলেন। এসময় ফেরার পথে নান্দাইল পৌর সদরের গারুয়া গ্রামে স্থানীয় এক ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েন তিনি। এরপর স্থানীয়দের সঙ্গে তিনি যুক্ত হন ওই দাফনকার্যে।

গণঅভ্যুত্থানে বিএনপির ৮৪৮ নেতাকর্মী নিহত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
বিএনপির সংগ্রহ করা তথ্য অনুযায়ী, জুলাই আগস্টে ৩৬ দিনের আন্দোলনে শহীদ হয়েছেন ৮৪৮ জন। গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন দলটির নেতারা।

বৃহত্তর স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখা হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে সংঘর্ষ হয়েছে। এ অবস্থায় বৃহত্তর স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

কোটা আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী
হাইকোর্টের আদেশের পর রাস্তায় নেমে আন্দোলন করাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, কোটা আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক আছেন। পাশাপাশি রাষ্ট্রের অবস্থা ও কোটা আন্দোলনকারীদের অবস্থানও একই।