প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাখাতে আধুনিক অগ্রযাত্রা শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক
1

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাখাতে আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং অবকাঠামোগত উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শুক্রবার, ১ মে) বিকেলে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি জাতির টেকসই উন্নয়নের মূলভিত্তি হলো শিক্ষা। শিক্ষার মানোন্নয়ন ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকরা জাতি গঠনের কারিগর—তাদের নিষ্ঠা, আদর্শ ও দায়িত্ববোধই আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং অবকাঠামোগত উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। গ্রাম পর্যায়েও শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।’

আরও পড়ুন:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সব কলেজ, মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানটি শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং শিক্ষা উন্নয়নে নতুন উদ্দীপনা যোগায়।

এসএস