আজ (রোববার, ২৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন গাড়িকে ফুয়েল পাশ অ্যাপের আওতায় এনে ‘ফুয়েল পাশ’ সুবিধা সম্প্রসারণ করেছে সরকার।
এতে আরও বলা হয়, ফুয়েল পাশ ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি এখন ব্যক্তিগত গাড়িও এ সেবা পাবে।
বিবৃতিতে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন গাড়িকে ফুয়েল পাশ নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িকে ফুয়েল পাশে নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, অন্যান্য সিরিজের প্রাইভেট কারগুলোকেও পর্যায়ক্রমে নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা হবে। রাজধানীর সব ফিলিং স্টেশন শিগগিরই ফুয়েল পাশে নিবন্ধিত বেসরকারি গাড়িতে জ্বালানি সরবরাহ শুরু করবে।—বাসস





