আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে ধানমন্ডি লেকে পরিস্কার-পরিচ্ছন্ন ও মশক নিধক কার্যক্রমের উদবোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘গত একমাস ধরে সিটি করপোরেশন জোড়ালোভাবে কার্যক্রম চালাচ্ছে। ফলে বর্তমানে মশার উৎপাত অনেকটা কমেছে।’
এসময় ধানমন্ডি লেকের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন:
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ কমাতে আগে থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে। কোথাও যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে নগরবাসীকে খেয়াল রাখতে হবে।’
এসময় ধানমন্ডি ও আশপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণাও দেন তিনি।





