আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু’সপ্তাহ আগে কুমিল্লায় এক ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে সেখানে বাক-বিতণ্ডায় জড়িয়ে চিৎকার করতে থাকেন তিনি। এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করতে গিয়ে তার সেই বাক-বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি সুপ্রিম কোর্টে যে বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সেখানে তাকে কোনো বিচারিক ক্ষমতায় রাখা হয়নি।
আরও পড়ুন:
শুধু তাই নয়, কজলিস্টের তালিকাতেও তাকে রাখা হয়নি। বিচারিক পরিভাষা বাদ দিয়ে প্রশাসনিক পরিভাষায় এ ক্ষমতা কেড়ে নেয়াকে ওএসডিও বলা যায়। ৩ এপ্রিল সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ২ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে ওই বিচারপতির সঙ্গে চরম তর্কবিতর্কে লিপ্ত হয়ে পড়েছেন অন্যান্য সদস্যরা। এসময় বিচারপতি বিষয়টি বুঝাতে চেষ্টা করলেও কেউ তার কথার পাত্তা না দিয়েই পাল্টা কথা বলতে থাকেন। এসময় কয়েক বার ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়।
এরপর পরিস্থিতি উত্তপ্ত দেখে বিচারপতির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং এক পর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।





