আজ (রোববার, ১৯ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
আলোচনায় বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা করা হয়। এসময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে জার্মান কোম্পানি অ্যারোডাটার আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





