জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকারের সঙ্গে খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিদের সাক্ষাৎ
ডেপুটি স্পিকারের সঙ্গে খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিদের সাক্ষাৎ | ছবি: জাতীয় সংসদ
0

জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদে ভবনের কার্যালয়ে তার নির্বাচনি এলাকার খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান তিনি।

এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজ খবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন:

ডেপুটি স্পীকার বলেন, ‘আমার এলাকায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো এবং হাজংসহ বিভিন্ন ধর্মের সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, পরবর্তীতে ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিতের দল, গারো প্রতিনিধি দল হাজং প্রতিনিধি দল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কৃষক-শ্রমিক সকল শ্রেণির মানুষ যেন সংসদ সম্পর্কে তাঁদের ধারনা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।’

তিনি বলেন, ‘এ সংসদ জনগণের সংসদ, আমি এলাকার সম্মানিত ভোটার দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাঁদের কারণেই আজ আমি সংসদে কথা বলতে পারছি। তাই সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলকাম হতে পারি।’

জেআর