রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় দুইশ ছোট-বড় মোটর ওয়ার্কশপ ও গ্যারেজ। ২০ থেকে ২৫ বছর আগে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে চার দিনের অভিযান পরিচালনা করছে রাজউক। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) অভিযানের দ্বিতীয় দিনে উচ্ছেদ কার্যক্রম শুরু হয় বেলা ১১টায়।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযানে অন্তত ১৭ একর সরকারি জমি দখলমুক্ত করা হবে। যেখানে ১১ দশমিক ৮৮ একর জমিতে নির্মিত হবে পার্ক।
তবে, উচ্ছেদ অভিযানের আগে পর্যাপ্ত সময় না দেয়ার অভিযোগ করেছে কারখানা মালিকরা। তাদের দাবি, উচ্ছেদ করলেও পুনর্বাসনের কোনো নিশ্চয়তা দেয়নি সরকার।
আরও পড়ুন:
কারখানা ও দোকান মালিকরা শ্রমিকরা জানান, তাদেরকে আরও কয়েকটা দিনে সময় দিলো তারা দোকান পাটগুলো সরিয়ে নেয়া যেত।
এদিকে রাজউক বলছে, রমজান মাসে স্থাপনা উচ্ছেদের বিষয়ে দখলদারদের সতর্ক করা হয়েছিলো।
রাজউকের এক কর্মকর্তা বলেন, ‘রমজান মাসে অভিযান পরিচালনা করার সময় তাদের দাবির কারণে তখন অভিযান বন্ধ রেখে তাদেরকে সময় দেয়া হয়।’
প্রায় ৫ হাজার পরিবারের রুটি-রুজির বিষয়টি নিয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন রাজউকের কর্মকর্তা।





