টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

বাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: এখন টিভি
0

‘কৃষক কাড’ প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দিয়েছেন। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হয়েছে তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি।

এ সফরে প্রধানমন্ত্রী টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন বলেও জানা যায়। তার সফর ঘিরে শহরজুড়ে জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন:

সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম দিনে প্রি-পাইলটিং পর্যায়ের ২০ হাজার ৬৭১ জন কৃষককে কার্ড বিতরণ করা হবে এবং পরের দুইটি ধাপে সব কৃষককেই ডিজিটাল এ প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।

এসএইচ