তিনি বলেন, ‘কার্বন ট্রেডিং সিস্টেমেও ভারতের অনেক অগ্রগতি রয়েছে। কিন্তু বাংলাদেশ এখনো ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে ভারতে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।’
আরও পড়ুন:
এসময় প্রণয় ভার্মা বলেন, ‘পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ভারতের উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সয়ে যোগ দিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।’
এসময় ভারত হয়ে নেপালের বিদ্যুৎ আমদানির সক্ষমতা কিভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন পরিবেশমন্ত্রী। তিনি জানান, নেপাল বাংলাদেশকে আরও বেশি জলবিদ্যুৎ দিতে চায়।





