জবাবদিহিতার কারণেই জ্বালানির দাম বাড়ায়নি সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাশেদ আল মাহমুদ তিতুমীর
রাশেদ আল মাহমুদ তিতুমীর | ছবি: এখন টিভি
0

বিএনপি সরকারের জবাবদিহিতা আছে বলেই এখনো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে অর্থায়ন নিশ্চিত করা হচ্ছে।

আজ (বুধবার, ৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিস সম্মেলনকেন্দ্রে ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশের ক্ষতি কাটানো’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

জ্বালানি অর্থনীতি নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা সেমিনারে বলেন, দেশের জ্বালানি মজুত করার সক্ষমতার ঘাটতির কারণেই জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে।

আরও পড়ুন:

ইরান-আমেরিকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি আনলেও ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলে শঙ্কা প্রকাশ করেন বক্তারা।

এসময় রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘উত্তরাধিকারসূত্রে এই সরকার জ্বালানি নিরাপত্তার কোনো উদ্যোগ পায়নি। বৃহৎ মেয়াদে জ্বালানি তেলের পরিশোধনাগারের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে সরকার।’

তবে সংকটকালীন ভিন্ন ভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এসএস