আজ (সোমবার, ৬ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ শুভেচ্ছা জানান।
আরও পড়ুন:
বিবৃতিতে নেতারা বলেন, আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) একজন দক্ষ, নিষ্ঠাবান এবং পেশাদার সাংবাদিক। ডিআরইউয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এ নতুন ও দায়িত্বশীল নিয়োগ সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি, তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে।
এসময় ডিআরইউ নেতারা সালেহ শিবলীর উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন যে, সালেহ শিবলী তার নতুন কর্মক্ষেত্রেও সাংবাদিক সমাজের স্বার্থ ও পেশাগত উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত রাখবেন।





 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)