
সৌদির তেল ও সামরিক স্থাপনায় হামলায় সহায়তা করছে রুশ গোয়েন্দা স্যাটেলাইট, দাবি বিশ্লেষকদের
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন ও সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো নিখুঁত হামলায় রাশিয়ার নজরদারি স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলার দিনগুলোতে সৌদি আরবের আকাশসীমায় রুশ গুপ্তচর স্যাটেলাইটের সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের পর্যালোচনায় এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে: আতিকুর রহমান
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

স্বাস্থ্যখাতের টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্যখাতে আগামী ১৫ দিনে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে উল্লেখ করে দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, এই বিপুল অর্থের একটি পয়সাও যেন দুর্নীতি বা অপচয়ের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পেনে কামারা দে সেভিয়ার (সেভিল চেম্বার অব কমার্স) সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরা লিওনের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তিনি বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।

এশিয়া কাপ আর্চারি: চার ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে ইরাকের সুলামানিয়ায় ছয়টি ইভেন্টে পদকের লড়াইয়ে নেমে চারটিতেই ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি দুই ইভেন্টে লড়বে ব্রোঞ্জের জন্য।

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ: ফিজিকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ
বুরুন্ডির বিপক্ষে হারের ধাক্কা সামলে ফিজিকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ।

ঢাকায় সাফের প্রস্তুতি চূড়ান্ত; গুঞ্জন উড়িয়ে অংশ নিচ্ছে ভারত
ঘরের মাঠে সাফের জমকালো আসর আয়োজনে এখন পুরোপুরি ব্যস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে দফায় দফায় বৈঠক করছে বাফুফে ও সাফ কর্তৃপক্ষ। নির্ধারিত সূচিতে ভারত ফুটবল দল অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেন সাফের সাধারণ সম্পাদক। এদিকে টুর্নামেন্টের সর্বনিম্ন টিকিট মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়।

সরকারি দরের চেয়ে বেশি দামেও মিলছে না ডিএপি সার; উৎপাদন খরচ বাড়ায় মুনাফা নিয়ে শঙ্কা
শীত মৌসুমে দেশের পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফরিদপুর ও পাবনা অঞ্চলে উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজ। বর্ষার পানি নেমে যাওয়ার পর নতুন মৌসুমের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও জ্বালানির সংকট, শ্রমিকের বাড়তি মজুরি এবং উৎপাদন উপকরণের ঊর্ধ্বমুখী দামে বাড়ছে উৎপাদন খরচ। অন্যদিকে সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি দাম দিয়েও চাহিদামতো ডিএপি সার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। এতে পেঁয়াজের কাঙ্ক্ষিত উৎপাদন ও মুনাফা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

শনিবার সকাল ১১টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী
আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি তিনি এ কথা বলেন।

মিরপুরে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ; কন্ডিশনে আস্থা অধিনায়ক শান্তর
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে আত্মবিশ্বাসী টাইগাররা। উইকেট নিয়েও খুব বেশি ভাবছে না কোনো দল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায়।