অতীতের দুই সরকারের অব্যবস্থাপনা হামের প্রাদুর্ভাব বাড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি : বিটিভি থেকে নেয়া
0

অতীতের দুই সরকারের অব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আজ (সোমবার, ৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রতি চার বছর পরপর হাম, রুবেলার টিকার ক্যাম্পেইন করার কথা থকলেও সাড়ে ৫ বছর ধরে কোনো ক্যাম্পেইন হয়নি।’

আরও পড়ুন:

এ সময় সরকার প্রথম ধাপে ১২ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘গতকাল ৭৩ হাজার শিশু টিকা গ্রহণ করেছে। এছাড়া আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের জেলাগুলোতে টিকা প্রদান কর্মসূচি শুরু হবে।’

এফএস