সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত মেয়াদে নেয়া এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। এই ব্যারেজ নির্মিত হলে ১৯ জেলার মানুষ উপকৃত হবে।’
আরও পড়ুন:
এছাড়া এ প্রকল্প বাস্তবায়িত হলে ২৮ দশমিক ৮০ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘উদ্যোগ বাস্তবায়িত হলে উৎপাদিত হবে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ। সেই সঙ্গে কর্মসংস্থান হবে প্রায় ৯ লাখ ২৭ হাজার মানুষের।’





