রাজধানীতে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ৫০ মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: সংগৃহীত
0

ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে আজকেও অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে বঙ্গবাজার হয়ে গুলিস্তান পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানের সময় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয় ও মামলা হয় ৫০টি।

অভিযানে রাস্তার দুপাশের ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুলো সরিয়ে দেয়া হয়, পরবর্তীতে যাতে আর স্থাপনা না গড়ে ওঠে সেজন্য সতর্ক করা হয়।

আরও পড়ুন:

উচ্ছেদ অভিযান শেষে ডিএমপির ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন জানান, শুধু পাঁচদিনই নয় নিয়মিতই চলবে স্থাপনা উচ্ছেদ অভিযান। এছাড়া ফুটপাতে যারা দোকান দিয়েছেন, সরকার তাদের পুনর্বাসনের চিন্তাও করছে বলেও জানান ডিএমপির ম্যাজিস্ট্রেট।

ইএ