‘জ্বালানি সংকট নেই, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ’

পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন
পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

দেশে জ্বালানি সংকট নেই এবং চলতি এপ্রিল মাসে সরবরাহ পরিস্থিতি পুরোপুরি নিরাপদ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

এর আগে, গতকাল (বুধবার, ১ এপ্রিল) তিনি জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন। নিয়মিত আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। আসন্ন হজ মৌসুম বিবেচনায় রেখে জেট ফুয়েলের মজুত নিয়েও পরিকল্পনা নেয়া হয়েছে।

এফএস