শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এমন কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। পাশাপাশি, আইনেও এমন সুযোগ নেই। এই ধরনের চিঠি আদালত অবমাননার সামিল।

আরও পড়ুন:

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় নিয়ে আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ এনে শেখ হাসিনার পক্ষ থেকে যুক্তরাজ্য ভিত্তিক একটি ল' ফার্ম ট্রাইব্যুনালে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠায়।

এদিকে জুলাই- আগস্টের হত্যাযজ্ঞের একটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে ট্রাইব্যুনাল ২ এ আবেদন করেছে তার আইনজীবী।

ইএ