সরকারি প্রেসনোট প্রচারের জন্য পত্রিকার মতো টেলিভিশনেও অর্থ বরাদ্দের প্রস্তাব

তথ্য মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
তথ্য মন্ত্রণালয়ে মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
0

সরকারি প্রেসনোট প্রচারের জন্য পত্রিকার মতো টেলিভিশনেও অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। সরকারের বিজ্ঞাপন প্রচারে মূল্য নির্ধারণ করতে কমিটি গঠনের নিয়ে আলোচনা হয়।

আজ (সোমবার, ৩০ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। এ সময় সরকারি নির্দেশনা, বিজ্ঞাপন ও অনুষ্ঠান যথাযথভাবে প্রচার সম্প্রচারের অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

আরও পড়ুন:

তবে বিনামূল্যে নয় নির্ধারিত মূল্যের বিনিময়ে সরকারি প্রেসনোট প্রচার করার অনুরোধ করেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা।

সরকারি বিজ্ঞাপন প্রচারের জন্য আর্থিক মূল্য নির্ধারণ করতে নোয়াবের সভাপতি ও মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে প্রধান করে কমিটি করার বিষয়ে আলোচনা হয়।

এফএস