প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত

কৃষক কার্ড চালুর অগ্রগতি নিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক
কৃষক কার্ড চালুর অগ্রগতি নিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক | ছবি: পিআইডি
1

কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে ‘কৃষক কার্ড’ চালুর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রবিবার, ২৯ মার্চ) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পটির স্বচ্ছতা ও সঠিক কৃষকদের কাছে সেবা পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুন:

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।

জেআর